NE UpdatesHappeningsBreaking News
কামরূপের দুই জেলা ছাড়া অন্যত্র বন্ধ-সিএল নয়, ঘোষণা হিমন্তর
ওয়েটুবরাক, ৩০ মে : সারা রাজ্যেই ব্যাপক হারে বৃষ্টি হচ্ছে। আগামী দুই-তিন লাল সংকেত জারি রয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর শিক্ষা প্রতিষ্ঠান বনধ এবং সরকারি কর্মীদের স্পেশাল ক্যাজুয়াল লিভ ঘোষণা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। অনেকে ধরে নেন, সারা রাজ্যেই ওই ছুটি-সিএল কার্যকর হবে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, শনিবার শুধু কামরূপ মেট্রো এবং কামরূপ রুরাল জেলায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কর্মচারীদের স্পেশাল ক্যাজুয়াল লিভও ওই দুই জেলাতেই কার্যকর হবে। সারা রাজ্যে নয় বলে স্পষ্ট করে জানান তিনি।


