NE UpdatesHappeningsBreaking News
দুই সপ্তাহের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা

ওয়েটুবরাক, ১০ জুলাই: রাজ্য সরকারের কর্মচারীদের জন্য বেশ কিছু সুবিধার কথা আজকের বাজেটে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, দুই সপ্তাহের পিতৃত্বকালীন ছুটি। অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া বলেন, সন্তান পরিচর্যায় পিতাদের অংশগ্রহণের জন্যই সরকার পিতৃত্বকালীন ছুটির কথা বিবেচনা করেছে।
এ ছাড়া, আমার ঘর এবং আমার বাহন নামে যে দুটি প্রকল্প চালু রয়েছে, এদের আরও পাঁচবছর কার্যকর রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া।
বাজেট প্রস্তাবে তিনি জানান, আপন ঘর প্রকল্পে রাজ্যের ৫২,০৩৪ জন কর্মচারী ৮,৩০০ কোটি টাকার ঋণ গ্রহণ করে ঘর তৈরি করেছেন। তাঁদের ৭০৭ কোটি টাকার সুদ মকুব করা হয়েছে। আপন বাহন প্রকল্পে উপকৃত হয়েছেন ৮,৬৩৬ জন কর্মচারী।



