NE UpdatesHappeningsBreaking News
আগস্ট থেকে অরুণোদয়ের টাকা বিতরণ, রেশনে চিনি-ডালও

ওয়েটুবরাক, ১০ জুলাই: আগামী আগস্ট মাস থেকে অরুণোদয়ের অর্থ প্রদান ফের শুরু হবে। আজ বাজেট পেশ করতে গিয়ে একথা ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। তিনি জানান, বিধানসভা নির্বাচনের জন্য এবার বাজেট পেশ করতে হচ্ছে জুলাই মাসে। এতদিন বাজেট না হওয়ায় অরুণোদয় প্রকল্পের অর্থ দেওয়া স্থগিত রাখা হয়েছিল। রাজ্যে ৪০ লক্ষ মহিলা অরুণোদয় প্রকল্পে অর্থলাভ করেন।
অর্থমন্ত্রী আজ বাজেট করে এ কথাও ঘোষণা করেন যে, এখন রেশনে চিনি এবং মুশুরি ডালও ভর্তুকি মূল্যে প্রদান করা হবে।



