India & World UpdatesHappeningsSportsBreaking News
আয়ারল্যান্ডের পর ইংল্যান্ড, সিরিজ হারল ভারত

ওয়েটুবরাক, ১০ জুলাই: প্রথমে আয়ারল্যান্ড, তারপর ইংল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ হারল ভারত।পাঁচ ম্যাচের সিরিজে টানা তিন ম্যাচ হেরে গেল টিম ইন্ডিয়া। একাই হ্যারি ব্রুক এসে ধ্বংসলীলা চালালেন ভারতীয় বোলারদের ওপর। ব্রুক অপরাজিত থাকেন ৭৯ রানে।
ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভারত। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে বড় স্কোর গড়ার সুযোগ হাতছাড়া করে সফরকারীরা। একমাত্র ব্যতিক্রম ছিলেন শ্রেয়স আইয়ার। দুর্দান্ত ব্যাটিং করে তিনি ৮০ রানের লড়াকু ইনিংস খেলেন এবং শেষ পর্যন্ত ভারতের স্কোরকে ১৫৮/৭-এ পৌঁছে দেন।
ইংল্যান্ডের হয়ে জোফ্রা আর্চার ও জশ টাং দুর্দান্ত বোলিং করে ভারতের টপ অর্ডারকে ভেঙে দেন। ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে ইংল্যান্ড।
অর্শদীপ সিং বাটলারকে ফেরালেও ফিল সল্ট এবং অধিনায়ক হ্যারি ব্রুক ভারতীয় বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেন। সল্ট ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
ব্রুক অপরাজিত ৭৯ রান করে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন। দু’জনের ম্যাচ উইনিং পার্টনারশিপে জুটিতে মাত্র ১৩.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ভারতের বোলারদের মধ্যে কেউই কার্যত ম্যাচে প্রভাব ফেলতে পারেননি।



