Barak UpdatesBreaking News
মাহুতপাড়ায় আগুনে পুড়ে যুবতীর মৃত্যু, আত্মহত্যা ?Girl dies after being burnt in mysterious circumstances

২৮ সেপ্টেম্বরঃ আগুনে পুড়ে মৃত্যু হল শিলচর মাহুতপাড়ার এক যুবতীর। ২৩ বছর বয়সী যুবতীর নাম ইয়াসমিন বেগম। মা-মরা মেয়েটি বাবা ও তিন ভাইয়ের সঙ্গে থাকতেন। দুই বোনের বিয়ে হওয়ায় তাঁরা অন্যত্র থাকেন। বাবা-ভাইয়েরা একে আত্মহ্ত্যার ঘটনা বললেও এলাকাবাসী উপযুক্ত তদন্তের দাবি করেন।
প্রতিবেশীরা জানান, শুক্রবার বেশ কিছুক্ষণ ধরে বাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল। প্রথম সবাই ভেবেছেন জঞ্জাল জ্বালানো হচ্ছে। কিন্তু পরে আগুন জ্বলতে দেখে তাদের সন্দেহ হয়। বাড়িতে গিয়ে দেখেন, সামনে জঞ্জালের মধ্যে জ্বলে যাচ্ছেন বাাড়ির অবিবাহিতা মেয়ে ইয়াসমিন। তাঁরা তাঁকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যান। কিন্তু ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত করে মৃতদেহ বাবা-ভাইদের হাতে তুলে দেওয়া হয়। রাতেই মৃতদেহ কবরস্থ করা হয়। এলাকাবাসীর সন্দেহ সত্ত্বেও পুলিশ তাঁদের কথায় গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ। প্রতিবেশীদের সন্দেহের কারণ, প্রায়ই ইয়াসমিনকে ভাইয়েরা মারধর করতেন।পুলিশের বক্তব্য, তদন্ত চলছে।


