NE UpdatesHappeningsBreaking News
হিমন্তই মুখ্যমন্ত্রী, কাল শপথ

ওয়েটুবরাক, ১১ মে : রবিবার এনডিএ-র বিধায়ক দলের নেতা নির্বাচিত হলেন হিমন্ত বিশ্বশর্মা। অর্থাৎ দ্বিতীয়বারের জন্য অসমের মসনদে বসতে চলেছেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার গুয়াহাটিতে আয়োজিত হতে চলেছে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান।
রবিবার গুয়াহাটিতে বিজেপির বিধায়কদলের বৈঠক বসে। সেখানে বিদায়ী সরকারের ৩ মন্ত্রী সহ ৮ বিধায়কের তরফে এনডিএ-র বিধায়কদলের নেতা হিসেবে হিমন্ত বিশ্বশর্মার নাম প্রস্তাব করা হয়। সর্বসম্মতিতে পাশ হয়ে যায় সেই প্রস্তাব। বৈঠক শেষে এনডিএ নেতারা অসমের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। এই দলে রাজ্যের নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। এখানে এনডিএ-র তিন শরিক দলের বিধায়কদের সই করা পত্র তুলে দেওয়া হয় রাজ্যপালের হাতে।



