NE UpdatesHappeningsBreaking News
ডিমা হাসাওয়ে গ্রেফতার দুই ডিএনএলটি জঙ্গি

ওয়েটুবরাক, ১১ মে : ডিমাসা ন্যাশনাল লিবারেশন টাইগারের (ডিএনএলটি) দুই ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন লিংমাত বড়ো (২০) এবং প্রকাশ বাথারি। ডিমাহাসাও জেলার লাংটিং থেকে ধরা হয়েছে লিংমাতকে, হাজাডিসায় গ্রেফতার হন প্রকাশ। আদালতে সোপর্দ করে দু’জনকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তোলাবাজি, জোর করে অর্থ আদায়, হুমকি প্রদানের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।


