NE UpdatesHappeningsBreaking News

ত্রিপুরার শিক্ষাবিদ-লেখক অরুণোদয় সাহা পদ্মশ্রী তালিকায়

ওয়েটুবরাক, ২৫ জানুয়ারি : শিক্ষা ও সাহিত্যজগতে অসাধারণ কাজের স্বীকৃতি স্বরূপ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. অরুণোদয় সাহা পদ্মশ্রী পাচ্ছেন। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে শনিবার পদ্মপ্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। তাতেই জানানো হয়েছে অধ্যাপক সাহার পদ্মশ্রী সম্মানের কথা।

 ২০০৭ সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হলে তিনি এর প্রথম উপাচার্য নিযুক্ত হয়েছিলেন। তাঁর জন্ম ত্রিপুরার বিশালগড়ে। বাবা অবনী মোহন সাহা ছিলেন ব্যবসায়ী। তিনি অর্থনীতিতে বি.এ. (কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে), এম.এ (কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে) এবং পিএইচডি (উটাহ স্টেট বিশ্ববিদ্যালয় থেকে) ডিগ্রি অর্জন করেন। তাঁর লেখা বিভিন্ন জার্নাল এবং সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। তাঁর কয়েকটি বই প্রকাশিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker