NE UpdatesHappeningsBreaking News

অসমে একাদশের সিলেবাসে সাঙ্কেতিক ভাষা, কৃত্রিম বুদ্ধিমত্তা

ওয়েটুবরাক, ২৮ জুন: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির সিলেবাসে অসম সরকার ঐচ্ছিক বিষয় হিসেবে সাঙ্কেতিক ভাষা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাও। এর মাধ্যমে অসম প্রথম ভারতীয় রাজ্য হিসেবে শিক্ষাক্ষেত্রে এক নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন যে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইতিমধ্যেই ৭০ জন শিক্ষার্থী সাঙ্কেতিক ভাষা শেখার জন্য নাম নথিভুক্ত করেছে। এই কোর্সটি বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে।

ভারতীয় সাংকেতিক ভাষা মূক-বধির, শ্রবণ ও বাকশক্তি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম। এই উদ্যোগের মাধ্যমে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য সমাজের মূলধারার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে, তাদের কর্মসংস্থানের দিকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাশাপাশি এআই বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত প্রসারিত প্রযুক্তিগত ক্ষেত্রগুলির মধ্যে একটি। ভবিষ্যতে এআই সংক্রান্ত জ্ঞান এবং দক্ষতা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তা তাদের ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker