India & World UpdatesHappeningsBreaking News
পশ্চিমবঙ্গেও পুলিশকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে : দিলীপ

ওয়েটুবরাক, ১০ জুলাই: “গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, অসম এবং মধ্যপ্রদেশ আইন ব্যবস্থা ঠিক রাখার জন্য পুলিশ যে রাস্তা নিয়েছে,ওই পথে পশ্চিমবঙ্গের পুলিশকেও স্বাধীনতা দেওয়া হয়েছে। এখানেও অপরাধীদের কোনও ক্ষমা নেই। আইন ব্যবস্থা স্থাপনের জন্য যা প্রয়োজন পড়বে, সব করা হবে।”, বারুইপুরে পুলিশ এনকাউন্টার প্রসঙ্গে ঠিক এমনটাই দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।
তিনি আরও বলেন, ‘মানুষ আমাদের ভোট দিয়েছেন। সাধারণ মানুষ শান্তি চান। বিকাশ চান। তার জন্য সরকার সব কিছু করবে।’ তাঁর এই বার্তাতেই পরিষ্কার হয়ে গেল যে বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশকে এনকাউন্টারের জন্য সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে।


