Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির টিকিট পেলেন সুস্মিতা

ওয়েটুবরাক, ৯ জুলাই: বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবকে রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী করল বিজেপি। বৃহস্পতিবার রাতেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির টিকিট তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা সুখেন্দু শেখর রায় এবং প্রকাশচিক বরাইকও।

যাঁদের পদত্যাগের কারণে রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচন হচ্ছে, তাঁদেরই আবার উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। এর আগে আজ বিকেলেই এই তিন জন সল্টলেকে বিজেপির দফতরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে পদ্মশিবিরে যোগ দিয়েছেন। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে বিজেপির পতাকা নিয়েছেন তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker