Barak UpdatesHappeningsBreaking News

ক্যান্সার হাসপাতাল সোসাইটির উদ্যোগে ডা. চিন্ময় চৌধুরীর স্মরণসভা কাল

ওয়েটুবরাক, ১২ জুন: কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য, প্রাক্তন সাধারণ সম্পাদক এবং ক্যান্সার হাসপাতালের প্রাক্তন ডিরেক্টর ডা. চিন্ময় চৌধুরীর স্মরণসভা আগামীকাল শনিবার বেলা এগারোটায় অনুষ্ঠিত হবে। তাঁর সকল শুভাকাঙ্ক্ষী প্রিয়জনদের উপস্থিত হওয়ার সুবিধার জন্য হাসপাতাল সোসাইটির কর্মকর্তারা গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহকে স্থান হিসেবে বেছে নিয়েছেন। সোসাইটির চেয়ারম্যান ডা. সুজিত কুমার নন্দী পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক নীলাভ মৃদুল মজুমদার এই স্মরণসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ৪ মে সন্ধ্যা পাঁচটায় সমাজদরদী চিকিৎসক চিন্ময় চৌধুরীর প্রয়াণ ঘটে। ডা. চৌধুরী ও তাঁর ভাগ্নে মিহির কর পুরকায়স্থই বরাক উপত্যকায় একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন সাকার করে তুলতে ঝাঁপিয়ে পড়েছিলেন। এমন ব্যক্তির স্মরণসভাকে মর্যাদাসম্পন্ন করে তুলতে সোসাইটির পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker