Barak UpdatesAnalytics
ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখায় নতুন কার্যনির্বাহী কমিটি

ওয়ে টু বরাক, ৮ মে : সেবার আদর্শ, সাংস্কৃতিক চেতনা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল আবহে ৭ মে অনুষ্ঠিত হল ভারত বিকাশ পরিষদের-এর দক্ষিণ শিলচর শাখার বার্ষিক সাধারণ সভা। সৌহার্দ্য ও আন্তরিকতায় ভরা এই সমাবেশ যেন সংগঠনের দীর্ঘদিনের মানবকল্যাণমূলক যাত্রারই এক প্রাণময় প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। সভায় আগামী দিনের কর্মকাণ্ডকে সামনে রেখে গঠিত হয় নতুন কার্যনির্বাহী কমিটি। সদস্যদের আন্তরিক আস্থা ও শুভেচ্ছার মধ্য দিয়ে ড, কিংশুক অধিকারী চতুর্থ বারের জন্য সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি শঙ্কর সরকার সম্পাদক এবং সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী কোষাধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন।
শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব অর্পিত হয় অধ্যাপক দেবতোষ চক্রবর্তী, অধ্যাপক হিমাদ্রি শেখর দাস এবং ডাঃ দর্শনা পাটোয়ার উপর।নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন — ড, প্রাণেশ দেবনাথ, ড, নবেন্দু বনিক, ড, শুভদীপ রায় চৌধুরী, ডাঃ রঞ্জনা ধর এবং বিশ্বরাজ চক্রবর্তী। সভা শেষে সকলের কণ্ঠে ধ্বনিত হয় এক অভিন্ন প্রত্যয়— সেবা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের আলোকশিখাকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।



