India & World UpdatesAnalyticsBreaking News
মার্চ থেকে মে দেশের কিছু স্থানে ভীষণ গরমের পূর্বাভাস আবহাওয়া দফতরের

নতুনদিল্লি, ২ মার্চ : আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি মার্চ থেকে আগামী মে মাসের মধ্যে দেশের বেশিরভাগ স্থানে ভীষণ গরম পড়ার সম্ভাবনা রয়েছে। এতে বর্ষার সময় উৎপাদিত গম, চানা ও অন্য শস্যজাতীয় ফসল ক্ষতির মুখে পড়তে পারে। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্ট্মেন্ট অর্থাৎ আইএমডি এই বছর মার্চ থেকে মে পর্যন্ত দক্ষিণ ভারত ও পূর্বোত্তর ভারতের কয়েকটি স্থান বাদ দিয়ে বাকি এলাকায় স্বাভাবিক থেকে বেশি উষ্ণতা থাকার কথা বলেছে। আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, দক্ষিণ ও পূর্বোত্তর ভারতের কিছু স্থানেও আগামী কয়েক মাসে স্বাভাবিক থেকে কম অধিকতম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।
আইএমডি-র সূত্র মতে, মার্চ থেকে মে পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক থেকে অধিক গরম বাতাস প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি মার্চ মাসেও কিছু কিছু এলাকায় গরম বাতাস বয়ে যেতে পারে। তবে আবহাওয়া দফতর আগে জানিয়েছিল, মার্চ মাসেই দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


