Barak UpdatesHappeningsBreaking News
Vice Chancellor Unveils Research Book on Youth Participation and Sustainable Developmentযুবসমাজের অংশগ্রহণ ও টেকসই উন্নয়ন’ শীর্ষক গবেষণাগ্রন্থ প্রকাশ উপাচার্যের

ওয়ে টু বরাক, ১ আগস্ট : ‘যুবসমাজের অংশগ্রহণ ও টেকসই উন্নয়ন’ শীর্ষক একটি গবেষণাগ্রন্থের আবরণ উন্মোচন করলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ। শুক্রবার উপাচার্যের সচিবালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে গ্রন্থটি প্রকাশ করা হয়। গ্রন্থের রচয়িতা আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. জি. অ্যালবিন জোসেফ ও শিলংয়ের সেন্ট অ্যান্থনিস কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. বসকো এক্কা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক তরুণ বিকাশ সুকাই, ড. জি. অ্যালবিন জোসেফ, ড. লালজো এস. থাংজম প্রমুখ উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ আশাপ্রকাশ করে বলেছেন, এই গ্রন্থটি গবেষক, শিক্ষার্থী, নীতিনির্ধারক এবং উন্নয়নকর্মীদের জন্য এক মূল্যবান তথ্যসূত্র ও গবেষণা-সহায়ক গ্রন্থ হিসেবে বিশেষভাবে উপযোগী হবে।
গ্রন্থটিতে কাছাড় জেলার চা-বাগান অধ্যুষিত অঞ্চলে টেকসই উন্নয়ন অর্জনে যুবসমাজের ভূমিকা গবেষণালব্ধ তথ্য-উপাত্তের ভিত্তিতে বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। এতে দারিদ্র্য, লিঙ্গ বৈষম্য, জলবায়ুজনিত ঝুঁকি, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং সামাজিক বঞ্চনার মতো নানা চ্যালেঞ্জের পাশাপাশি যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ, সমাজকর্মভিত্তিক উদ্যোগ, স্বনিযুক্তির সুযোগ সৃষ্টি ও সম্প্রদায়ভিত্তিক উন্নয়নকে অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির কার্যকর মাধ্যম হিসেবে তুলে ধরা হয়েছে।
Way2barak, August 1 : Assam University Vice Chancellor Prof. Rajive Mohan Pant unveiled a research book titled Youth Participation and Sustainable Development at a brief ceremony held at the Vice Chancellor’s Secretariat on Friday. The book has been jointly authored by Dr. G. Albin Joseph, Associate Professor, Department of Social Work, Assam University, and Dr. Bosco Ekka, Assistant Professor, Department of Psychology, St. Anthony’s College, Shillong.
Among those present on the occasion were Prof. Tarun Bikash Sukai, Head of the Department of Social Work, Dr. G. Albin Joseph, Dr. Laljo S. Thangjam, and other faculty members. Speaking on the occasion, Prof. Rajive Mohan Pant expressed hope that the book would serve as a valuable reference and research resource for scholars, students, policymakers, and development practitioners.
The publication presents a comprehensive analysis, based on empirical research, of the role of youth in achieving sustainable development in the tea garden-dominated areas of Cachar district. It examines major challenges such as poverty, gender inequality, climate-related risks, inadequate sanitation, and social exclusion, while highlighting active youth participation, social work-based initiatives, self-employment opportunities, and community-driven development as effective pathways towards inclusive and sustainable progress.


