Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে জাতীয় নবজাতক সপ্তাহ পালনের সূচনা

ওয়েটুবরাক, ১৬ নভেম্বর: সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে জাতীয় নবজাতক সপ্তাহের সূচনা হল শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। নিওনেটোলোজি ফোরাম অব আসাম (এন এন এফ) এবং ইন্ডিয়ান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকস (আই এ পি) -এর স্থানীয় শাখার উদ্যোগে এদিন এর উদ্বোধন করা হয়। কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত ডাঃ খালেদা সুলতানা আহমেদের উপস্থিতিতে শনিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেডিক্যাল কলেজ সুপার ডাঃ বিকাশ সান্ডিল্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিরেক্টর অব মেডিক্যাল এডুকেশনের ওএসডি ডাঃ শিল্পী বর্মণ, মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার ডাঃ অজিত দে, ডাঃ শুভজ্যোতি, ডাঃ আয়েশা, ডাঃ প্রণয় নাথ, এন এন এফ সচিব ডাঃ পিনাকি চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে নবজাতকের যত্ন ও তাদের পরিচর্যা বিষয়ে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা।



