Barak UpdatesHappenings

শিলচরে ‘সেবা সংকল্প অভিযান’, সম্মানিত আশাকর্মী ও সুপারভাইজাররা

ওয়ে টু বরাক, ১২ অক্টোবর : তৃণমূল স্তরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার কাজে আশাকর্মী ও আশা সুপারভাইজারদের অবদানের স্বীকৃতি জানাতে শিলচরের গান্ধী ভবনে অনুষ্ঠিত হল ‘সেবা সংকল্প অভিযান’। অনুষ্ঠানে তাঁদের হাতে চেক ও শংসাপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্বাক্ষরিত বার্তাও প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসচেতনতা তৈরি, মা ও শিশুর সুরক্ষা এবং সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আশাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ ও শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রসারে তাঁদের নিষ্ঠা ও পরিশ্রম জনস্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করে। এই কর্মসূচির মাধ্যমে তাঁদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবায় সমন্বয়, দায়বদ্ধতা ও মানবিক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়। এছাড়া উপস্থিত ছিলেন কাছাড়ের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডা. সুমনা নাইডিং, সদর মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ অনিন্দিতা চন্দ, আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসা আধিকারিক ডাঃ কমলিকা দে, কাছাড় জেলা এনএইচএম-এর কর্মসূচি প্রবন্ধক বিনয় দাস এবং জেলা আরবান হেলথ কো-অর্ডিনেটর ইন্দ্রজিৎ দে-সহ অন্যান্য আধিকারিক।

কর্মসূচির সুষ্ঠু পরিচালনায় ভূমিকা পালন করেন প্রণব কুমার দে।সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন শিলচর আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পিনাক পানি চৌধুরী, মৃগাঙ্ক পাল, সাজ্জাদ আহমেদ লস্কর, সুয়েল আহমেদ ও তুর্মিতা ঘোষ।আশাকর্মীদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগকে আরও গতিশীল করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker