India & World UpdatesHappeningsBreaking News
৫০ হাজার টাকার বন্ডে মুক্তি পেলেন অভিজিৎ-রা

ওয়েটুবরাক, ১১ অক্টোবর: দিল্লি ক্যান্টনমেন্টের এসইএম আদালত থেকে ৫০ হাজার টাকার বন্ডে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। শান্তি বজায় রাখা ও সদাচারের শর্তে এক বছরের জন্য বন্ড জমা দেওয়ার পর আজ তাঁদের মুক্তির নির্দেশ দেয় আদালত।
দিল্লি পুলিশের বিবৃতি অনুযায়ী, গতকাল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় তিনজনকে প্রতিরোধমূলকভাবে গ্রেফতার করা হয়েছিল। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর রবিবার তাঁদের আদালতে পেশ করা হয়। এরপর নির্ধারিত শর্তে তাঁদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
গতকাল দিল্লির রাস্তায় আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন দেশের চার প্রাক্তন মুখ্যমন্ত্রীও। মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, পিনারাই বিজয়ন এবং মানিক সরকার —— তাঁদের অবশ্য গতকালই মুক্তি দেওয়া হয়।


