Barak UpdatesHappeningsBreaking News
সোনাইয়ে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সম্মাননা, সরকারি চেক বিতরণ
ওয়েটুবরাক, ১১ অক্টোবর: সোনাই বাজারস্থিত মডেল প্রাইমারি স্কুলে রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ বিভাগের উদ্যোগে এবং সোনাই আইসিডিএস প্রকল্পের ব্যবস্থাপনায় আজ ‘অঙ্গন মিলন সেবা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষে সেবা সংকল্প অভিযানের অধীনে আয়োজিত অনুষ্ঠানে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সম্মাননা জানানোর পাশাপাশি রাজ্য সরকারের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এছাড়াও উপস্থিত ছিলেন সিডিপিও অ্যান্ড্রু মারাক, সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, জেলা পরিষদ সদস্য শাহিন লস্কর ও সুফিয়ান লস্কর, সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী সিরিনা আক্তার লস্কর, বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রীর প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভুইয়া-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, শিশুদের পরিচর্যা ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।



