Barak UpdatesAnalytics

Alumni Meet of Social Work Department at Assam University on October 14
আসাম বিশ্ববিদ্যালয়ে ১৪ অক্টোবর সমাজকর্ম বিভাগের প্রাক্তনী সমাবেশ

ওয়ে টু বরাক, ৭ অক্টোবর : প্রাক্তনীদের সঙ্গে বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের পুনর্মিলন, অভিজ্ঞতা বিনিময় এবং বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করতে আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ আগামী ১৪ অক্টোবর প্রাক্তনী সমাবেশের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের বিপিন পাল অডিটোরিয়ামে সকাল সাড়ে ১০টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে।

সমাবেশে প্রাক্তনীরা তাঁদের পুরনো বন্ধু ও শিক্ষকদের সঙ্গে মিলিত হওয়ার পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে সমাজকর্ম বিভাগের ভবিষ্যৎ রূপরেখা নিয়েও আলোচনা হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ। অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির পদাধিকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

আনুষ্ঠানিক পর্বের পর বিভাগের বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় প্রাক্তনীদের জন্য একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক তরুণ বিকাশ সুকাই সকল প্রাক্তনীকে অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁদের স্মৃতি, অভিজ্ঞতা ও মূল্যবান মতামতের মাধ্যমে এই মিলনোৎসবকে স্মরণীয় করে তোলার আহ্বান জানিয়েছেন।

Way2barak, October 7 : The Department of Social Work, Assam University, Silchar, is organising an Alumni Meet on October 14 to facilitate interaction between alumni, current students and faculty members, exchange experiences, and discuss the future plans and initiatives of the department. The programme will begin at 10:30 a.m. at the Bipin Chandra Pal Auditorium of the university.

The alumni will have an opportunity to reconnect with their old friends and teachers and share their experiences with the present students. Discussions will also be held on the future roadmap of the Department of Social Work. The event will be inaugurated by the Vice-Chancellor of Assam University, Prof. Rajive Mohan Pant. Office-bearers of the Assam University Alumni Association have also been invited to attend the programme.

Following the formal session, a cultural programme will be presented by the current students of the department for the alumni. Head of the Department of Social Work, Prof. Tarun Bikash Sukai, has invited all alumni to attend the programme and make the reunion memorable by sharing their memories, experiences and valuable suggestions.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker