Barak UpdatesAnalyticsFeature Story
৩৬নং ওয়ার্ডে জয়ী বিজেপির সুস্মিতা পুরকায়স্থ

ওয়ে টু বরাক, ৬ অক্টোবর : শিলচর পুর নিগম নির্বাচনে আরও একটি জয় এল বিজেপির ঝুলিতে। ৩৬নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী সুস্মিতা পুরকায়স্থ ১১২৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের জয়িতা ভট্টাচার্যকে হারিয়ে এই জয় ছিনিয়ে আনেন। সুস্মিতা পেয়েছেন ২২০৯টি ভোট।
এই জয়লাভের পর সুস্মিতা কৃতিত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, নগরোন্নয়ন মন্ত্রী কৌশিক রাই ও বিজেপির সব কার্যকর্তা ও সদস্যদের।



