Barak UpdatesHappeningsBreaking News
৩৪ নং ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী চৈতালী সাধ্য দেব

ওয়ে টু বরাক, ৬ অক্টোবর ঃ শিলচর পুর নিগম নির্বাচনে প্রথম জয় ছিনিয়ে নিল বিজেপি। শহরের নিউ শিলচর এলাকার ৩৪ ওয়ার্ডের বিজেপি প্রার্থী চৈতালী সাধ্য দেব প্রথম জয়ী হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অর্পিতা চন্দকে প্রায় ২৫০০ ভোটে হারিয়ে দিয়েছেন। চৈতালি পেয়েছেন ২৭৮৯টি ভোট। বিপরীতে কংগ্রেসের প্রার্থী পেয়েছেন ৩০০ ভোট। এই ওয়ার্ডে মোট ভোট ছিল ৫০০৮। এর মধ্যে প্রায় ৩২০০ ভোট কাস্টিং হয়েছে। চৈতালী তাঁর এই জয়কে বিজেপিকে উৎসর্গ করেছেন। তিনি এজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও নগরোন্নয়ণ মন্ত্রী কৌশিক রাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।


