Barak UpdatesHappeningsBreaking News
সাড়ে চার ঘণ্টায় ভোট পড়ল ১৯.২৪ শতাংশ
ওয়েটুবরাক, ৩ অক্টোবর: শিলচর পুর নিগম গঠনের জন্য নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে আজ । বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ভোট পড়েছে ১৯.২৪ শতাংশ। সব বুথেই ১৮ থেকে ২১ শতাংশের মধ্যে রয়েছে ভোটের হার। বৃষ্টির আবহে এই হারকে মন্দ নয়, বলছেন রাজনীতিবিদরা। তাঁরা আশা করছেন, ফের ঝমঝমিয়ে না নামলে ভোটাররা বেরিয়ে আসবেন। শেষ পর্যন্ত ভোটের হার অন্য ভোটের মতোই হবে।



