NE UpdatesHappeningsBreaking News
মণিপুরে গুলিতে মৃত্যু বেড়ে তিন

ওয়েটুবরাক, ২৮ সেপ্টেম্বর: মণিপুরের সেনাপতি জেলায় সন্দেহভাজন জঙ্গিদের গুলিবর্ষণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন। ৪৯ বছর বয়সি আশিহো সানিও রবিবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। শনিবার সেনাপতি জেলার কালেঞ্জাং গ্রামে সংঘটিত হামলায় দুই নাগা নিহত এবং আরও দু’জন আহত হয়েছিলেন। সশস্ত্র কুকি গোষ্ঠী ওই হামলায় জড়িত বলে অভিযোগ।



