India & World UpdatesHappeningsBreaking News

এক হাতে থামালেন পুলিশ ভ্যান!

ওয়েটুবরাক, ২৪ জুলাই: তিনি একজন অভিনেত্রী, মডেল। চিরকালই বর্তমান সামাজিক অবস্থা থেকে শুরু করে রাজনৈতিক বিষয়, কখনও নিজের মতামত সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাবে তুলে ধরতে পিছপা হন না রিয়া। অভিনয়ের পাশাপাশি একটি পোশাকের ব্যবসা ও চালান রিয়া। অভিনয়ের পাশাপাশি, নাচ করতেও ভালবাসেন রিয়া। তবে এর মধ্যে কোনোটাই তাঁর ভাইরাল হওয়ার কারণ নয়। দাদরের কোহিনুর স্কোয়ারে যে সাহসিকতার পরিচয় তিনি দিয়েছেন, সেই কারণেই তিনি প্রশংসিত হচ্ছেন গোটা দেশে।

পুলিশ বারে বারে চেষ্টা করছিল ওই তরুণীকে সরিয়ে দিতে, কিন্তু তিনি অনড়। পুলিশ ভ্যানে যে সমস্ত ছাত্রছাত্রীদের তুলে নেওয়া হয়েছিল, তাঁদের যতক্ষণ না মুক্তি দেওয়া হল, পুলিশ ভ্যানের সামনে একা, বুক চিতিয়ে দাঁড়িয়ে রইলেন তরুণী। আর তারপর থেকেই যেন, আন্দোলনের মুখ হয়ে উঠেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর ছবি, পুলিশ ভ্যানের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে এক তরুণী।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker