India & World UpdatesHappeningsBreaking News

সোনম ওয়াংচুক অনশন ভাঙলেন

ওয়েটুবরাক, ২৪ জুলাই: নিট প্রশ্নপত্র ফাঁস এবং দেশের শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে চলা আন্দোলনের অন্যতম মুখ সমাজকর্মী সোনম ওয়াংচুক ২৬ দিন পর অনশন প্রত্যাহার করলেন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতার পরই ওয়াংচুকের এই অনশন ভাঙার সিদ্ধান্ত।

গত ২৮ জুন নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। টানা ২৬ দিন অনশনের পর গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি অনশন ভাঙেন। সরকারের পক্ষ থেকে তাঁকে তিনটি গুরুত্বপূর্ণ আশ্বাস দেওয়া হয়। জানানো হয়, ২০ জুলাইয়ের ‘সংসদ চলো’ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না। পাশাপাশি নিট প্রশ্নপত্র ফাঁসের জেরে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে এবং সংসদে পরীক্ষা ব্যবস্থার সংস্কার ও প্রশ্নপত্র ফাঁস রোধে বিস্তারিত আলোচনা হবে।

 

এই আশ্বাসের পর সামাজিক মাধ্যম ‘এক্স’-এ একটি ভিডিও পোস্ট করে ওয়াংচুক লেখেন, “ক্ষুধার সমাপ্তি, এবার জবাবদিহির শুরু।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker