India & World UpdatesHappeningsBreaking News
জেট ফুয়েলের দাম দুই লক্ষ ছাড়িয়েছে

ওয়েটুবরাক, ২ এপ্রিল: ১ এপ্রিল ২০২৬ থেকে ভারতে এভিয়েশন টারবাইন ফুয়েল বা জেট ফুয়েলের দাম রেকর্ড পর্যায়ে বেড়েছে, যা প্রায় ১১৫ শতাংশ বেড়ে কিলো লিটার প্রতি ২.০৭ লাখ ছাড়িয়েছে। এই অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে ঘরোয়া ও আন্তর্জাতিক উভয় উড়ানের টিকিটের ভাড়া বাড়ার প্রবল আশঙ্কা রয়েছে। কারণ জ্বালানি খরচ এয়ারলাইন্স গুলোর মোট খরচের প্রায় ৪০ শতাংশ।
আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়ায় এবং পশ্চিম এশিয়ার সংঘাতের পরিস্থিতিতে জেট ফুয়েলের দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। জ্বালানির দাম বাড়ায় এয়ারলাইন্সগুলো ইতিমধ্যেই বিভিন্ন রুটে ফুয়েল সারচার্জ বাড়িয়েছে। ফলে অভ্যন্তরীণ রুটে ভাড়া ১,০০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত বাড়তে পারে।



