Barak UpdatesAnalytics

কচি-কাঁচাদের নিয়ে উন্মোচিত শারদীয় ‘সাহিত্য সম্ভার’

ওয়ে টু বরাক, ১১ অক্টোবর : দুটি পাতা একটি কুঁড়ির মাটিতে কচি-কাঁচাদের সহযোগে শনিবার সকালে মহালয়ার পুণ্য লগ্নে শালগঙ্গার অদূরে টিকলপার চা বাগান নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে উন্মোচিত হল ‘শারদীয়া সাহিত্য সম্ভার’। ইট-পাথরের গন্ধ ছেড়ে একেবারে বড়াইলের পাদদেশে সবুজের কোলে আয়োজিত হয় এই অনুষ্ঠান।

এই অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পুরস্কার প্রাপ্ত শিক্ষক স্বস্ত্যয়ন দেব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু দেব, বিদ্যালয় কমিটির সভাপতি স্বপন চাষা, সাহিত্যিক তথা অধ্যাপক রূপরাজ ভট্টাচার্য, দেবযানী চৌধুরী, সত্যজিৎ নাথ, সাহিত্য সম্ভার সম্পাদক প্রণব কান্তি দাস, শিক্ষিকা অমিতা দেব, কাকলী ভট্টাচার্য, বিচিত্রা দেবরায়, প্রমুখ।

কচি-কাঁচাদের নিয়ে সাহিত্য পত্রিকা উন্মোচনের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সবাই। এতে বই পড়ার প্রতি শিশুদের মধ্যে একটু হলেও উৎসাহ জাগবে বলে অভিমত ব্যক্ত করেন তাঁরা। রূপরাজ ভট্টাচার্য সংক্ষিপ্ত বক্তব্যে সাহিত্য সম্ভারের এ ধরনের উদ্যোগকে একেবারে অন্যরকম বলে মত প্রকাশ করেন।

নবীন-প্রবীন মিলিয়ে মোট ৭৩ জনের লেখায় সমৃদ্ধ এবারের আঠাশতম বছরের পত্রিকা পাঠকদের মধ্যে প্রতিবারের মতোই সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেন সম্পাদক প্রণব কান্তি দাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সত্যজিৎ নাথ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker