India & World UpdatesHappeningsBreaking News
আরশোলার আন্দোলনে তোলপাড় দিল্লি

ওয়েটুবরাক, ১১ অক্টোবর: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘিরে তোলপাড় দিল্লি। সিজেপির আহ্বানে সাড়া দিয়ে গতকাল দিল্লির রাস্তায় আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন দেশের চার প্রাক্তন মুখ্যমন্ত্রী—– মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, পিনারাই বিজয়ন এবং মানিক সরকার।
দিল্লিতে পা রাখার মুখে বিমানের ভিতরেই আটক হন ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রানকা।
যতক্ষণ না পদত্যাগ করছেন জ্ঞানেশ, ততক্ষণ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ-কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি।
দিল্লিতে এই পুলিশি ধরপাকড়ের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, “দিল্লির গায়ে জমায়েত করলে পুলিশ গ্রেফতার করে। আমাদেরকেও করত। অনেক সময় আমরা অনুমতি পেতাম না।”



