Barak UpdatesHappeningsBreaking News
হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটির শিলচর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ওয়েটুবরাক, ২ এপ্রিল: হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটির শিলচর শাখা পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইনজীবী ধ্রুব কুমার সাহা; সহ-সভাপতি শিক্ষাবিদ বিভাস দেব ও আইনজীবী শান্তনু নায়েক; সাধারণ সম্পাদক সমাজসেবী কমল চক্রবর্তী; প্রচার ও সাংগঠনিক সম্পাদক সমাজসেবী নিখিল পাল; যুগ্ম সম্পাদক আইনজীবী দেবোমিতা চক্রবর্তী ও সৌমিত্র দত্তরায় (বাপ্পী); সহকারী সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য ও প্রথমা দত্তরায়; এবং কোষাধ্যক্ষ হিসেবে আইনজীবী জ্যোতির্ময় নাথকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বার্তালিপি পত্রিকার কর্ণধার রুদ্র নারায়ণ গুপ্ত, আইনজীবী ধর্মানন্দ দেব, চিকিৎসক অজিত ভট্টাচার্য, আইনজীবী তুহিনা শর্মা, আইনজীবী আলী রাজা ওসমানি, ইন্দ্রানী ভট্টাচার্য, সুশীল পাল, রসরাজ দাস, নীহার রঞ্জন পাল ও হিল্লোল ভট্টাচার্য ।
এছাড়াও পাঁচ সদস্যের একটি উপদেষ্টামণ্ডলী গঠন করা হয়েছে। তাতে রয়েছেন অধ্যাপিকা সুমিত্রা দত্ত, বরিষ্ঠ আইনজীবী অনিল চন্দ্র দে, সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, বার্তালিপি পত্রিকার সম্পাদক অরিজিৎ আদিত্য এবং শিক্ষাবিদ দিলীপ কুমার দে।
হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটির উদ্যোগে গত ২৮ মার্চ অনুষ্ঠিত বৌদ্ধিক সম্মেলনে ধ্রুব কুমার সাহা, বিভাস দেব, শান্তনু নায়েক, ধর্মানন্দ দেব ও কমল চক্রবর্তীকে শিলচর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দিয়েছিল। সেই অনুযায়ী গত বুধবার তাঁরা এক বৈঠকে মিলিত হয় এবং এই পূর্ণাঙ্গ কমিটির রূপদান করেন।
পরে তাঁরা জানান, আগামী ৬ এপ্রিল দুপুর ২টায় শিলচর বার লাইব্রেরিতে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে পরবর্তী আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করা হবে।



