Barak UpdatesBreaking News
বরাক থেকে মৃতদেহ উদ্ধারUnidentified dead body recovered from Barak

১০ অক্টোবর: মজুমদার বাজার এলাকায় বরাক নদী থেকে এক মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এ পর্যন্ত তাকে শনাক্ত করা যায়নি৷ পুলিশ জানিয়েছে, মৃতদেহটি প্রথম দেখা যায় সদরঘাটে, জলে ভেসে যেতে৷ স্থানীয় জনতা পুলিশে খবর দেন। কিন্তু পুলিশ ও দুর্যোগ মোকাবিলা বাহিনী সদরঘাটে গিয়ে কিছু খুঁজে পায়নি। কিছুক্ষণ পরে ওই মৃতদেহ মজুমদার বাজারে নদীর ঘাটে গিয়ে আটকায়। অরুণাচল আউটপোস্টের পুলিশ একে তুলে এনে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠায়। পুলিশ জানিয়েছে, শনাক্ত করার জন্য ৭২ ঘণ্টা মৃতদেহ মর্গে রাখা হবে।



