India & World UpdatesHappeningsBreaking News
৫ আগস্ট সামনে আসছেন হাসিনা

ওয়েটুবরাক, ৩ আগস্ট: দেশ ছাড়ার পর ২০২৬ সালের ৫ আগস্ট প্রথমবার জনসমক্ষে আসতে চলেছেন ওপার বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী মুজিবকন্যা শেখ হাসিনা। দিল্লিতে ‘সাউথ এশিয়া ফরেন করসপন্ডেন্ট ক্লাবে’র এক অনুষ্ঠানে আসতে চলেছেন শেখ হাসিনা। সন্ধ্যা ৬ টা থেকে সন্ধ্যা ৭.৩০ মিনিট পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। সেখানেই জনসমক্ষে দেখা যাবে মুজিবকন্যা হাসিনাকে। নয়া দিল্লির মথুরা রোডের এক অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন হচ্ছে।
২০২৪ সালে শেখ হাসিনার ১৫ বছরের শাসনকালের পতন হয়। সে থেকে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। তবে ইতিমধ্যেই শেখ হাসিনা জানিয়েছেন, তিনি ২০২৬ সালের শেষলগ্নে বাংলাদেশে ফিরবেন বলে মনস্থ করেছেন।

