Barak UpdatesHappeningsBreaking News

ঘনিয়ালায় গোমাংস, উত্তেজনা, আটক ৩

ওয়েটুবরাক, ৩ আগস্ট: গো-মাংস বিক্রির অভিযোগে রবিবার সকালে ঘনিয়ালায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বাবর খান নামে এক ব্যক্তি ঘনিয়ালার এক বাড়ি থেকে একটি প্যাকেট নিয়ে বের হতেই উত্তেজনার সূত্রপাত। ওই প্যাকেটে গো-মাংস ছিল বলে অভিযোগ করে রাস্তায় তাকে ধরে‌ জিজ্ঞাসাবাদ করে একদল জনতা। তিনি তখন ওই বাড়িটির কথা জানান। উত্তেজিত জনতা তখন ওই বাড়িতে গিয়ে হানা দেয়। ছুটে যায় বজরঙ দলের সদস্যরা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘনিয়ালার আমির হোসেন বড়ভূইয়া ও সিরাজুল হোসেন বড়ভূইয়ার সঙ্গে আটক করা হয়েছে ফকিরটিলার বাসিন্দা বাবর খানকেও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker