NE UpdatesHappeningsBreaking News
কাজিরাঙার কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ২৩, আহত বহু
ওয়েটুবরাক, ১৩ নভেম্বর: অসমের গোলাঘাট জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে পণ্যবাহী কন্টেনার ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ ৩৫ জনেরও বেশি যাত্রী নিয়ে একটি ট্রাভেলার গাড়ি বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী কন্টেনার ট্রেলারের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।
গোলাঘাটের পুলিশ সুপার (এসএসপি) স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, এখনও পর্যন্ত অন্তত ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।


