India & World UpdatesHappeningsFeature Story
সীতা লড়াইয়ে ! সমালোচনা মুকেশ-দীপিকার

ওয়েটুবরাক, ১৪ নভেম্বর: চার হাজার কোটির রামায়ণ নিয়ে বিষোদগার মুকেশ খান্নার! ‘সীতা’ সাই পল্লবীর অ্যাকশন সিকোয়েন্স দেখে ‘নির্লজ্জ’ বলে কটাক্ষ করেছেন। কমিশন গড়ে ‘রামায়ণ’ সিনেমা আটকানোর দাবি তুললেন মুকেশ খান্না। তাঁর সংযোজন, “আজ যদি বলিউডে এমন একটি কমিটি বা কমিশন থাকত, তবে আমাকে আর কথা বলতে হত না। তারাই নিশ্চিত করত যে, দেবী সীতাকে লড়াই করতে দেখার মতো কোনও ভুলভাল দৃশ্য যেন সিনেমায় না থাকে। এখানে ধর্ম ও বিশ্বাসের প্রশ্ন জড়িত। কারও ধর্ম নিয়ে কেউ ইচ্ছেমতো খেলা করতে পারে না।”
মুকেশের দাবি, ‘রামায়ণ’-এর গল্পের মূল নির্যাসই যদি হারিয়ে যায়, তাহলে এত বিশাল অঙ্কের অর্থ ব্যয় করে কোনও লাভ নেই। জাঁকজমক দেখানোর নেশায় গল্পের মূল নির্যাস ও আবেগকে বিসর্জন দেওয়া হয়েছে।


