Barak UpdatesHappeningsBreaking News

স্পা থেকে ধৃত ২৮ জনকে আদালতের নির্দেশে জেলে পাঠাল পুলিশ

ওয়েটুবরাক, ২৬ জুন: শিলচর শহরের ইম্পিরিয়াল মলে থাকা দুই স্পা থেকে বৃহস্পতিবার রাতে মোট ২৮ জন তরুণীকে তুলে আনা হয়। প্রাথমিক তদন্তে সকলে মধুচক্রে জড়িত বলে প্রমাণ পেয়ে তাদের গ্রেফতার করে আজ শুক্রবার আদালতে পেশ করা হয়। পরে বিচারকের নির্দেশে সবাইকে জেলে পাঠানো হয়।

কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত পাল জানান, ধৃতদের সকলেই ১৮-ঊর্ধ্ব। সকলেরই ভোটার কার্ড রয়েছে। এরা অন্য জেলার বাসিন্দা। দুইজন রয়েছে ভিনরাজ্যের, ডিমাপুরে বাড়ি তাদের।

পুলিশ কর্তা জানান, তদন্ত অব্যাহত রয়েছে। এই সূত্রে আরও ধরপাকড় হতে পারে। একে ইন্টার স্টেট সেক্স রেকেট বলে উল্লেখ করে তিনি বলেন, তাতে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker