Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে স্পার নামে মধুচক্র, লাইসেন্স ছাড়াই ব্যবসা, আটক ২৬ তরুণী-নাবালিকা

ওয়েটুবরাক, ২৬ জুন: শিলচর শহরের বুকে স্পা ও পার্লারের নামে মধুচক্র! এক মলের দুই স্পাতে হানা দিয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ আটক করেছে মোট ২৬ জনকে। কেউ তরুণী, কেউ এখনও ১৮-য় পড়েনি। তাদের মধ্যে ২১ জনকে পাওয়া গেছে এক স্পার ভেতরে। এই সংখ্যাই স্পষ্ট করে দেয়, কী বিশাল আকারে ব্যবসা পাতা হয়েছে, কী পরিমাণ ব্যবসা হচ্ছে স্পার নামে।
পুলিশ জানিয়েছে, ইম্পিরিয়াল মলে থাকা দুইটির মধ্যে একটির স্পা চালানোর লাইসেন্সটুকুও নেই। অন্যটিরও লাইসেন্সের মেয়াদ পেরিয়েছে দেড়বছর আগে। আর পুনর্নবীকরণ করায়নি।
এই ঘটনায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশকে কঠোর হাতে এই ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য নাগরিক সমাজের মধ্য থেকে আহ্বান জানানো হচ্ছে।

