India & World UpdatesHappeningsBreaking News
সুদীপও এবার বিদ্রোহী শিবিরে
ওয়েটুবরাক, ১৪ জুন: তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দিলেন প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন তিনি এ বার সেই সুদীপও ছাড়লেন মমতার সঙ্গ। দফায় দফায় বৈঠক হলো। দুপুরে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে। পরে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও।
সোমবার তৃণমূলের সংসদীয় দলে ভাঙন-পর্ব প্রথম প্রকাশ্যে এসেছিল। নেতৃত্বে ছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর দাবি ছিল, প্রায় ২০ জন সাংসদ বিদ্রোহী শিবিরে রয়েছেন। তাঁরা কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন শাসক জোট এনডিএ-কে সমর্থন দিতে চান। পরে শুক্রবার ১৯ জন সাংসদের স্বাক্ষরের একটি নথিও প্রকাশ্যে আসে। তবে তাতে কলকাতা উত্তরের সাংসদ সুদীপের নাম ছিল না।


