Barak UpdatesHappeningsBreaking News

সরকারি ভাবে ঘোষিত 39 আসনের ফলাফল, বিজেপি 30, অগপ 2, নির্দল 5, কংগ্রেস 2

ওযেটুবরাক, 6 অক্টোবরঃ বিজেপি যে পুরবোর্ড গড়বে, তা একেবারে শুরু থেকে নিশ্চিত ছিল। ভোটের দিন তা খোদ কংগ্রেস প্রার্থীদের অধিকাংশের বোধগম্য হয়ে যায়। কিন্তু তাই বলে একেবারে 39-এ 30, তা বিজেপি নেতা-কর্মীদেরও বোধ হয় অনুমানে ছিল না। যে 3টি এখনও ঘোষণা করা হয়নি, অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, এর সবকটিতে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন। অগপ মোট চারটি আসনে প্রার্থী দিয়েছিল।  এর মধ্যে মিয়া খান ও সাবিনা ইয়াসমিন জয়ী হয়েছে। বাকি দুটি আসনে শাসকজোট পরাজিত হলেও কংগ্রেস জয়ের হাসি হাসতে পারেনি।  দুই আসনে দুই নির্দল জিতেছেন। 24 নং ওয়ার্ডে হানিফা খানম ও 25 নং ওয়ার্ডে লাভলি মজুমদার। আরও তিন নির্দল প্রার্থী জিতেছেন 1, 19 ও 42 নং ওয়ার্ডে।  তাঁরা হলেন যথাক্রমে হাসিমউদ্দিন বরলস্কর, ধ্রুবজ্যোতি দাস ও বিশুতোষ নাগ।

কংগ্রেস কোনওক্রমে 30 ও 41 নং ওয়ার্ডে জিতে পুর নিগমে  নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে সক্ষম হচ্ছে। 30 নং ওয়ার্ডে 135 ভোটের ব্যবধানে জয়মাল্য পরেছেন সাক্ষী বণিক। 41 নং ওয়ার্ডে ব্যবধান আরও কম।  মাত্র 49 ভোটে সেখানে জয়ের হাসি হাসতে সক্ষম হয়েছেন রাজশ্রী গোয়ালা। তিনি পরাস্ত করেন বিজেেপির ডা. দেবস্মিতা নাথকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker