Barak UpdatesHappeningsBreaking News
শ্রীভূমি শহরে সেবা জ্যোতি কলস যাত্রা

ওয়েটুবরাক, ৮ অক্টোবর: শ্রীভূমি শহরেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সেবা জ্যোতি কলস যাত্রা। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সাংসদ কৃপানাথ মালা, বিধায়ক বিজয় মালাকার সহ বিজেপির নেতা-কর্মীরা।

নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে বড় পর্দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠান শেষে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে অংশগ্রহণকারীরা কলস নিয়ে পদযাত্রা করে আম্বেদকর পার্কে উপস্থিত হন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকালে সম্পন্ন হওয়া বিভিন্ন সেবামূলক কাজের খতিয়ান তুলে ধরেন।

এদিনের অনুষ্ঠানে শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, সাংসদ কৃপানাথ মালা, প্রাক্তন বিধায়ক মিশনরঞ্জন দাস, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, পুরপতি রবীন্দ্র দেব, জেলা পরিষদ সভাপতি অনিলকুমার ত্রিপাঠি, বিশ্বরূপ ভট্টাচার্য, শিপ্রা গুণ সহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।



