India & World UpdatesHappeningsBreaking News

শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদেশ, চৌধুরী মামুনের ৫ বছর কারাদণ্ড

ওয়েটুবরাক, নভেম্বর ১৭ : শেখ হাসিনাকে দোষী প্রমাণিত করে দেওয়া হল সর্বোচ্চ সাজা৷ মৃত্যুদণ্ডে দণ্ডিত প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা৷

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে। তাদের বাজেয়াপ্ত সম্পত্তি জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

 

সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপিকে চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

হাসিনা অভিযোগ করেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মুহাম্মদ ইউনূস এবং তাঁর সঙ্গে জোটবদ্ধরা তাঁকে “শাস্তি” দেওয়ানোর জন্য একটি পরিকল্পনা করেছিলেন, যা তাঁর দাবি অনুসারে সমস্ত আইনি নিয়ম লঙ্ঘন করেছে।

এদিকে, রায়ের পরই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামি লিগ৷ অশান্তি রুখতে স্থানে স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং বিজিবি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker