Barak UpdatesHappeningsBreaking News
শিলচর-কালাইন সড়কে ধানের চারা লাগিয়ে, জলসেচ করে প্রতিবাদ ফরিদার

ওয়েটুবরাক, ১৮ সেপ্টেম্বর: শিলচর-কালাইন সড়ক অনেকদিন ধরে চরম বেহাল অবস্থায়। বিশাল বিশাল গর্ত সারা পথ জুড়ে। বিরাট ঝুঁকি নিয়ে চলাচল করেন গাড়িচালক সহ সাধারণ জনগণ। বারবার এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কারও কোনও হেলদোল নেই। এ নিয়ে আজ বৃহস্পতিবার প্রতিবাদী কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়েন ওই এলাকার জেলা পরিষদ সদস্যা ফরিদা পারভিন। দুই ঘণ্টা ধরে দলবল নিয়ে জাতীয় সড়কে বিক্ষোভ দেখান তিনি। কোথাও ধানের চারা রোপণ করেন, কোথাও জলসেচ করে জনতার দৃষ্টি কাড়েন। পরে সার্কেল অফিসার ঘটনাস্থলে গিয়ে সড়ক সংস্কারের আশ্বাস দিলে ফরিদা পারভিনের নেতৃত্বাধীন আন্দোলন আপাতত স্থগিত শেষ হয়। তারা দ্রুত রাস্তা সংস্কার না হলে শীঘ্রই ফের রাস্তায় নামবেন বলে জানিয়ে দিয়েছেন।


