India & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশের মতো পরিস্থিতি চান রাহুল, অভিযোগ অনুরাগের

ওয়েটুবরাক, ১৮ সেপ্টেম্বর : বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করতে চাইছেন রাহুল গান্ধী। বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। তিনি বলেন, কোনও প্রমাণ ছাড়া নাটক করছেন। রাহুল আসলে অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছেন।
লোকসভার বিরোধী দলনেতার দাবি, শুধু ভোটার তালিকায় গোলমাল নয়, এবার বেছে বেছে কংগ্রেস সমর্থক, দলিত-আদিবাসী ভোটারদের ভোট মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে ভোটার তালিকা থেকে। এ নিয়ে এবার রাহুলকে পাল্টা একাধিক প্রশ্নে বিঁধলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। তাঁর প্রশ্ন, ৬ হাজারের বেশি ভোট মুছে দেওয়ার যে অভিযোগ রাহুল করছেন, সেগুলি ডিলিট হয়েছে কি? হলে সেটার প্রমাণ কোথায়? রাহুল বারবার শুধু অভিযোগ করছেন, কোনও প্রমাণ দিচ্ছেন না কেন? নিজের অভিযোগ কমিশনে হলফনামা আকারে দিচ্ছেন না কেন? প্রমাণ যদি থেকে থাকে তাহলে আদালতেই বা যাচ্ছেন না কেন? মজার কথা হল, যে কেন্দ্রে ভোটচুরির কথা কংগ্রেস নেতা বলছেন, সেই আলন্দ কেন্দ্র জিতেছে কংগ্রেসই। অনুরাগের প্রশ্ন, তাহলে কি কংগ্রেসই চুরির ভোটে জিতল?



