Barak UpdatesHappeningsBreaking News
শিলচর এনআইটিতে প্রকাশ্য স্থানে নামাজ-প্রার্থনায় নিষেধাজ্ঞা
ওয়েটুবরাক, এপ্রিল ২৪: শিলচর এনআইটির এক নির্দেশ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই নির্দেশে এনআইটি চত্বরে প্রকাশ্য স্থানে যে কোনও ধরনের ধর্মীয় আচার, জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দেশ মূলত বিভিন্ন হোস্টেলের আবাসিক ও কর্মীদের ওপর বলবৎ করা হয়েছে।

তাতে বলা হয়েছে, হোস্টেলের আবাসিক, মেস ওয়ার্কার এবং হোস্টেলের সঙ্গে জড়িত কেউ এনআইটি চত্বরে প্রকাশ্য স্থানে কোনও ধরনের প্রার্থনা বা ধর্মীয় জমায়েত করতে পারবে না। এর অন্যথা করলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, এনআইটিতে নামাজ আদায় এবং নামাজ শেষে বৈঠক ঘিরে বজরং দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। এর পরেই আজকের এই নির্দেশিকা জারি করা হয়। এ নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।



