Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে হিন্দি দিবসে কবি সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান

ওয়েটুবরাক, ২০ সেপ্টেম্বর: শিলচরের উইমেন্স কলেজে শনিবার হিন্দিভাষী সমন্বয় মঞ্চ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে হিন্দি দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে কবি সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান করা হয়।
বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য হাইলাকান্দির রূপনারায়ণ রায়, শিলচরের গিরজা শঙ্কর আগরওয়াল, সুহাগ মণি বর্মন, চেরাগি-শ্রীভূমির নীলম গোস্বামী, শিলচরের সুষমা পারখ এবং আন্তর্জাতিক ক্রীড়াবিদ সহস্র রায়কে সম্মানিত করা হয়।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন সভানেত্রী ফুলমতী কালোয়ার, জ্যোতিষাচার্য পণ্ডিত আনন্দ শাস্ত্রী, বিশিষ্ট সমাজসেবী অবধেশ কুমার সিং, উইমেন্স কলেজের অধ্যক্ষ ড. সুজিত তিওয়ারি এবং অসম বিশ্ববিদ্যালয়ের রাজভাষা আধিকারিক ড. সুরেন্দ্র উপাধ্যায় প্রমুখ।
বক্তব্য রাখতে গিয়ে আচার্য আনন্দ শাস্ত্রী, সন্তোষ পাটোয়া, রূপনারায়ণ রায়, রাজন কুংবর ও সুহাগ মণি বর্মন হিন্দি ভাষার গুরুত্ব ও প্রসার নিয়ে আলোচনা করেন। মঞ্চের মহাসচিব দিলীপ কুমার ভারতীয় ভাষার সংরক্ষণ ও প্রসারের ওপর গুরুত্বারোপ করে হিন্দির অধিক ব্যবহারের আহ্বান জানান।

কবি সম্মেলনে বাবুল নারায়ণ কানু, জয়প্রকাশ গোয়ালা, জয়দ্রথ গোয়ালা, ড. সানি ভট্টাচার্য, তনু পোড়ওয়াল, দেবলিনা রায়, সরিতা সিং, মনীষা দেব ও কানাই গোস্বামী কবিতা পরিবেশন করেন। সম্মেলন পরিচালনা করেন সর্বেশ স্বর্ণকার।
অনুষ্ঠানে হিন্দি সাহিত্যের প্রসারেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়। মঞ্চের কোষাধ্যক্ষ রাজন কুংবর ব্যক্তিগতভাবে অতিথি ও কবিদের হিন্দি সাহিত্যিকদের মূল্যবান বই উপহার দেন। পাশাপাশি বালার্ক প্রকাশনীর পক্ষ থেকে রাজু বর্মা অতিথি ও কবিদের বই প্রদান করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে পিংকু নুনিয়া ও তাঁর দল ছটপূজার ওপর নৃত্যনাট্য পরিবেশন করেন। শ্রুতি কানু গণেশ বন্দনার ওপর নৃত্য এবং প্রেরণা গুপ্তা হিন্দির ওপর কবিতা পাঠ করেন। সুনীল কানু দেশাত্মবোধক গান পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শিবকুমার।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন মঞ্চের কোষাধ্যক্ষ রাজন কুংবর। হিন্দিভাষী মহিলা মঞ্চের মহাসচিব সীমা কুমার আয়োজক কমিটির কর্মী ও বিশিষ্ট অতিথিদের সম্মানিত করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন মহিলা মঞ্চের সভানেত্রী ড. রীতা সিং।
অনুষ্ঠানে রাজেন্দ্র পাণ্ডে, সন্তোষ কুমার দুবে, চন্দ্রমা প্রসাদ কৈরি, শান্তিলাল ডাগা, প্রদীপ গোস্বামী, প্রমোদ শাহ, জয়প্রকাশ গুপ্তা, রাজকুমারী মিশ্র, রাজু বর্মা, রাহুল নুনিয়া, যশবন্ত পাণ্ডে, রিতেশ নুনিয়া, গঙ্গা দেবী, সন্তোষী পাণ্ডে, রূপালি কৈরি, অনিল কানু-সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

