NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
বিদ্বেষমূলক বক্তব্য: হিমন্ত-দুবের বিরুদ্ধে রিপোর্ট তলব

ওয়েটুবরাক, ২০ সেপ্টেম্বর: দিল্লির একটি আদালত সমাজকর্মী হর্ষ মন্দারের করা আবেদনের পরিপ্রেক্ষিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের বিরুদ্ধে কথিত বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে দিল্লি পুলিশের কাছে রিপোর্ট চেয়েছে।
শর্মার বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন সংক্রান্ত মামলায় আদালত সাইবার থানার ওসির কাছে অ্যাকশন টেকেন রিপোর্টও চেয়েছে। পাশাপাশি, অভিযোগটি কেন অন্যত্র স্থানান্তর করা হয়েছিল, তা ব্যাখ্যা করতে মালব্য নগর থানার ওসিকে তলব করেছে আদালত।


