India & World UpdatesHappeningsBreaking News

শচীন কর্তার গান গেয়েই বাংলাদেশ থেকে বিদায় নিলেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা

ওয়েটুবরাক, ২৬ মে : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হিসেবে প্রণয় ভার্মার মেয়াদ শেষ হচ্ছে। বাংলাদেশ ছেড়ে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন তিনি। তবে, বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার আগে তাঁকে দেখা গিয়েছে অন্য রূপে। এই কূটনীতিবিদ ধরা দিয়েছেন গায়ক হিসেবে। বিদায়ী অনুষ্ঠানে তিনি গেয়েছেন শচীন দেব বর্মণের গাওয়া গান।

 

চলতি মাসেই বাংলাদেশে শেষ হচ্ছে প্রণয় ভার্মার মেয়াদ। রবিবার তিনি সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। এর আগে, গত ১৬ মে আনুষ্ঠানিকভাবে ঢাকায় কর্মরত সংবাদমাধ্যমকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন তিনি। তাঁর জায়গায় আসছেন ভারতের প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী।

 

এ দিকে, প্রণয় ভার্মা, তাঁর মেয়াদ শেষ উপলক্ষ্যে ঢাকায় অবস্থিত ইন্ডিয়া হাউসে ঢাকায় কর্মরত সংবাদ মাধ্যমের কর্মীদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে তিনি বাংলাদেশে বিগত দিনগুলির স্মৃতিচারণ করে ভবিষ্যতে বাংলাদেশ-ভারত উভয়পক্ষের জন্য কল্যাণ কামনা করেন। সেখানেই তাঁকে পাওয়া যায় গায়ক হিসেবে।

 

ওই অনুষ্ঠানে কিংবদন্তি শিল্পী শচীন দেব বর্মণের গাওয়া কালজয়ী গান ‘শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি’-সহ বেশকিছু গান গেয়ে শোনান। প্রায় আড়াই ঘণ্টার এই অনুষ্ঠানটি বেশ প্রাণবন্ত ছিল। আর তাঁর গলাও ছিল সুরেলা।

 

জানা গিয়েছে, ওই অনুষ্ঠানে নিজের তৈরি করা খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করেন তাঁর স্ত্রী মনু ভার্মা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker