Barak UpdatesCulture
রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের রাখিবন্ধন উদযাপন

ওয়ে টু বরাক, ৯ আগস্ট : শিলচরের ক্যাপি্টাল পয়েন্ট ক্লাব হাউসে আনন্দঘন পরিবেশে রাখিবন্ধন উৎসব উদযাপন করল রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর। শনিবার ক্লাবের মহিলা সদস্যারা অন্যান্য সদস্যদের হাতে রাখি বেঁধে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করেন।
অনুষ্ঠানে সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে। রাখিবন্ধনের তাৎপর্য ও এর সামাজিক মূল্যবোধ নিয়েও আলোচনা হয়। উৎসবের শেষে সকলেই একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগ করে নেন। রোটারি ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক উদযাপন শুধু সম্পর্কের বন্ধন মজবুত করে না, বরং সমাজে সম্প্রীতি ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়।
