Barak UpdatesHappeningsBreaking News
রাস্তার বেহাল দশা: সোমবার ইয়াসির আহ্বানে নাগরিক সভা

ওয়েটুবরাক, ২৯ মে : ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি)-র কেন্দ্রীয় কমিটি, আগামী ১ জুন দুপুর ১২টা ৩০ মিনিটে শিলচর পেনশনার্স ভবনে (ইন্ডিয়া ক্লাব মাঠের পাশে) একটি নাগরিক সভার আহ্বান করেছে। শিলচর শহরের অত্যন্ত শোচনীয় রাস্তার বিষয়ে আলোচনার জন্যই এই সভা আহ্বান করা হয়েছে বলে ইয়াসির তরফে জানানো হয়েছে। সভাপতি সঞ্জীব রায় বলেন, বিশেষ করে কাছাড় কলেজ পয়েন্ট থেকে মেহেরপুর পর্যন্ত রাস্তা সংশ্লিষ্ট দফতরের সম্পূর্ণ অবহেলার শিকার । এর বেহাল দশা নিয়েই মূলত আলোচনা করা হবে।
শিলচর ও পার্শ্ববর্তী এলাকার মানুষের অধিকার রক্ষায় এই উদাসীন ব্যবস্থার বিরুদ্ধে একটি শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলা আজ সময়ের দাবি বলেই মন্তব্য করেন ইয়াসির দুই বরিষ্ঠ কর্মকর্তা প্রণয় নাগ ও আহাদ লস্কর। তাঁরা সকলকে সভায় উপস্থিত থেকে মতামত, পরামর্শ ও যৌথ কর্মপন্থা নির্ধারণে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন।



