Barak UpdatesHappeningsBreaking News
রাধাকান্ত ত্রিবেদী প্রয়াত

ওয়েটুবরাক, ৮ মে : বরাক উপত্যকার চা-বাগান ব্যবস্থাপনার জগতের জনপ্রিয় ব্যক্তিত্ব রাধাকান্ত ত্রিবেদী আর নেই । কয়েক মাস ধরে তিনি বার্ধক্যের নানা সমস্যায় ভুগছিলেন। ছিলেন ছোট ভাই অনন্তলাল ত্রিবেদীর সঙ্গে সেমারখাল, ভাগাবাজার এলাকায়। সেখানেই বৃহস্পতিবার বিকেল ৩টা নাগাদ শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। রেখে গেছেন তিন কন্যা, জামাতা, নাতি-নাতনি, ছোট ভাই সহ অসংখ্য আত্মীয়স্বজনদের। শিলচর জেলা মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় তাঁরই কন্যা। প্রয়াত রাধাকান্ত ত্রিবেদী বরাক উপত্যকা ব্রাহ্মণ সমাজ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
তাঁর আকস্মিক মৃত্যুর খবরে বৃহত্তর ভাগাবাজার এলাকা তো বটেই, বরাক উপত্যকা জুড়ে শোকের ছায়া পরিলক্ষিত হয়।



